কাউখালীতে গ্রামীণ ব্যাংকে চুরির চেষ্টা

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৬:৫৬
 
পিরোজপুরের কাউখালী গ্রামীণ ব্যাংক শাখায় চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোররা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে ম্যানেজারের কক্ষের আলমিরা ও ফাইল কেবিনেট ভেঙে কাগজপত্র তছনছ করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
 
ব্যাংকের ম্যানেজার দেবাশীষ কর্মকার জানান, রাতের কোনো এক সময় ব্যাংকের পাশের বিল্ডিং থেকে দ্বিতীয় তলা থেকে নীচে এসে চোররা ব্যাংকের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ব্যাংকের আলমিরা ভেঙে কাগজপত্র তছনছ করে এবং ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি এবং ব্যাংকে টাকাও ছিল না। তবে নৈশ প্রহরী ছিল না।
 

কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।