রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর গৃহবধূকে আটক করে গনধর্ষনের মুল আসামি ধর্ষিতার স্বামী মুকুল মিয়াকে আটক করেছে থানা পুলিশ।
কাউনিয়া থানার ডিউটি অফিসার এএসআই এনামুল জানান, উপজেলার বিশ্বনাথ এলাকার এক গৃহবধূকে ধর্ষনের আসামি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায় গা ঢাকা দিয়ে বসবাস করছে এমন তথ্য পেয়ে গত মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নারী-৫৮৯/১৪ মামলার আসামী কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকার আজমলের ছেলে মুকুল মিয়াকে আটক করে কাউনিয়া থানায় আনা হয়।
উল্লেখ্য, মুকুল মিয়ার সঙ্গে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পোলাগাড়ী এলাকার আব্দুল বাতেনের মেয়ে কাকলী বেগমের (ছদ্মনাম) বিয়ে হয়। বিয়ের পর থেকে মুকুল মিয়ার সঙ্গে তেমন বনিবনা না হওয়ায় ২০১৪ সালের ৭ মে রাত ৯টার দিকে তাদের প্রতিবেশি কাকলী বেগম এবং শামছুল হক চালাকি করে রাতের আধারে বাড়ি থেকে ডেকে বুড়িরহাট বাজারের পাশে জেসমিন আক্তারের বাড়িতে নিয়ে যায়। শামছুল তাকে জোড় করে তার সহযোগি আরো কয়েকজন তাকে ঘরে আটকিয়ে পালাক্রমে জোড় পূর্বক ধর্ষন করে। এ ব্যাপারে একই বছর ১১ মে থানায় অভিযোগের পর পুলিশ সেই সময় আশ্রয় দাতা সহ চারজনকে আটক করে।
