উপজেলার পৌরসদরের হাসামদিয়া কালী বাড়ী নাটমন্দিরে বুধবার সন্ধ্যায় পুজামণ্ডপের ভেতরে বিশৃঙ্খলা চেষ্টা চালানোর অভিযোগে সোহান মিয়া (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
উপজেলা পূজা কমিটির সভাপতি বাবু জগদ্বীস চন্দ্র মালো বলেন, ‘ছেলেটি বিকাল থেকেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। ঘটনার সময় সে প্রসাদ ঘরে ঢুকে মহিলাদের সাথে অসদ আচরণ করে। এ সময় মণ্ডপ কমিটি তাকে থামাতে গেলে সে মণ্ডপের বাঁশ ভেঙে এলোপাতাড়িভাবে সকলের উপর ঝাঁপিয়ে পড়ে। তার লাঠির আঘাতে মণ্ডপের ডেকোরেশন ভাঙচুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’
সংশ্লিষ্ট থানার ওসি নাজমুল ইসলাম বলেন, ছেলেটি মাদকাসক্ত হওয়ায় ঘটনাটি ঘটিয়েছে। আমরা আইনগত সকল ব্যবস্থা নিচ্ছি এবং মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
