শাহজালালে ৫টি স্বর্ণের বারসহ আটক ৩

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ০৯:০৩
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি স্বর্ণের বারসহ ৩জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার বিকালে স্বর্ণসহ ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। স্বর্ণের আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা।
 
তারা হলেন- আবু সেলিম (৫৭), দেলওয়ার হোসেন (৪২) ও ফিরোজ খান (৩৮)। সৌদির রিয়াদ থেকে তারা দেশে আসেন। ফ্লাইট নম্বর বিজি-০৪০।
 
আর্মড পুলিশের এএসপি (মিডিয়া) তানজিনা আক্তার জানিয়েছেন, গোপণ সংবাদের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।