জয়পুরহাট থেকে দুইটি চোরাই গরুসহ ২ চোরকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, নটকুমারী গ্রামে রাজিবুল হকের বাড়ি থেকে গত শুক্রবার দিবাগত রাতে চোরেরা হালের ২টি বলদ গরু চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে রাজিবুল হক বুধবার বিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুল আলম ওই দিন বিকালে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে চোরাই গরু দু’টি উদ্ধার করে। অভিযুক্ত দুই চোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার পত্নীচাঁন গ্রামের শমসের আলীর ছেলে উজ্জল (৩০) ও রনি (২০)।
