আড়াইহাজরে সোহেল (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদলত। বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সেবন অবস্থায় তাকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক এ সাজা দেন।
তিনি ওই গ্রামের আবু মিয়ার ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক জানান, দীর্ঘ দিন ধরে সোহেল ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবন করে মাকে মারধর করার অভিযোগ রয়েছে।
