ঝিনাইদহে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৫:০১
ঝিনাইদহের কোটচাঁদপুরের দুধসরা গ্রামের ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও ৫ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার কিশোরীর বাবা কোটচাঁদপুর থানায় এ মামলা করেন। 
 
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির জানান, গত ১৫ জুন ওই গ্রামের অহিদুল ইসলাম সম্রাট নামের এক যুবক ওই কিশোরীকে ফুসলিয়ে তুলে নিয়ে যায়। গ্রামীণ শালিস করে মেয়েকে বাড়ি ফিরিয়ে আনেন তার বাবা। 
 
বুধবার কিশোরীর বাবা থানায় অভিযোগ করে বলেন, '২০ জুন ফের তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সম্রাট ও তার কয়েক বন্ধু। ঢাকায় এক বাড়িতে  ৫ মাস আটকে রেখে ধর্ষণ করে। 
১৬ অক্টোবর রাতে অচেতন অবস্থায় বাড়ির সামনে মেয়েকে ফেলে রেখে যায়। তাকে উদ্ধারের পর কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করা হয়। যশোরের চিকিৎসকরা তাকে ঢাকাতে নিয়ে যেতে পরামর্শ দেন। কিন্তু কিশোরির পরিবার দরিদ্র। ঢাকায় নিয়ে চিকিৎসার সামর্থ নেই। যশোর থেকে ফিরিয়ে এনে ফের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।