মদনে ৪ জুয়াড়ির জরিমানা

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৫:৪৯
নেত্রকোনার মদন বাজারের ব্রিজের সংলগ্ন স্থান থেকে জুয়া খেলার অপরাধে চার জুয়াড়িকে বুধবার দিবাগত রাতে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ শাহরিয়রের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে ৬০০টাকা করে ৪জনকে ২ হাজার ৪শ টাকা জরিমানা করেন। 
 
জরিমানা প্রাপ্ত আসামিরা হলেন- নির্মল চন্দ্র দাস (২০), নিবাস(২১), টিটু ভৌমিক(২৩), ঝন্টু পাল(২৬) ও সর্ব সাং মদন।