আড়াইহাজারে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৭:১৬
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তায়েবা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উৎরাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তায়েফা ওই গ্রামের মোতালিবের মেয়ে।
 
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে তায়েবাকে ঘরের আড়ার সঙ্গে পরনের কাপড় দিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। প্রসঙ্গত, তিন মাস আগে রূপঞ্জের জহিরুল ইসলামের সঙ্গে তায়েবার বিয়ে হয়। কয়েকদিন আগে তিনি বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল থেকে তায়েবার লাশ পাওয়া গেলেও সেটি ঝুলন্ত অবস্থায় না থাকায় মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের আগে ঘটনার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।