‘দুই বিদেশি হত্যাকাণ্ড নিয়ে দূতাবাসগুলো বাড়াবাড়ি করছে’

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৭:৫২
 
দুই বিদেশি হত্যাকাণ্ডে দূতাবাসগুলো বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তাদের রেড অ্যালার্ট জারি বাড়াবাড়ি এবং এটা ঠিক নয়।’
 
বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় একটি গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 
আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশই হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমেরিকায় প্রতিবছর অনেক বেশি মানুষ মারা যায়। তাদের মধ্যে অনেক বাঙালিও থাকে। যখন আমেরিকায় বাঙালি হত্যার ঘটনা ঘটে তখন তারা কোথায় থাকে?’
 

অর্থ বরাদ্দের ক্ষেত্রে আইএমএফের শর্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ বরাদ্দের ক্ষেত্রে আইএমএফ শর্ত দিতেই পারে। তবে আমাদের শর্তও তাদের মানতে হবে। আইএমএফ বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ে সঙ্গে যে সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে, তা বাংলাদেশ পূরণ করেছে।’