দেশে নিরাপত্তার ঘাটতি নেই: কাদের

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৮:২৮
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে কোনো অশান্তি নেই, নিরাপত্তারও ঘাটতি নেই। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে এ নিয়ে সংশয় অযৌক্তিক।’
 
বৃহস্পতিবার মানিকগঞ্জ শহরে এক পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যারা আমাদের দেশের নিরাপত্তা নিয়ে কথা বলেন, তাদের দেশে এর চেয়ে বড় বড় ঘটনা ঘটেছে।’
 

দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি দূর্গামন্দিরে প্রতিমা পরিদর্শনের আগে মন্দিরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সড়কমন্ত্রী। তিনি বলেন, ‘সারা দেশে ২৯ হাজার পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোত্সব পালিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা শান্তি বিঘ্নিত হয়েছে- এমন খবর পাওয়া যায়নি।’