দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে বিড়ম্বনায় মুশফিক

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ২০:১৬
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ছিলেন একটি ফেসবুক পোস্টে। ‘মুসলিম’ হয়েও হিন্দুদের উৎসবে শুভকামনা জানানোর কারণে তার এই পোস্টে বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছে ধর্মীয় মৌলবাদীরা।
 
পোস্ট দেওয়ার মাত্র চার ঘন্টার মধ্যে প্রায় সাড়ে সতের হাজার লাইকের পাশাপাশি ৭৫০ টি মন্তব্য করেন তার অনুসরণকারীরা। এই পোস্টের বেশির ভাগ মন্তব্য ইতিবাচক হলেও একাংশ মুসলিম হয়ে হিন্দুদের উৎসবে শুভকামনা জানানোয় তাকে আক্রমণ করেছে। বেশির ভাগ নেতিবাচক প্রতিক্রিয়া শিপন মির্জা নামের একটি ফেসবুক আইডি থেকে করা হয়েছে যে নিজেকে জামাতে ইসলামি ও যুদ্ধাপরাধী হিসেবে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর সমর্থক হিসেবে অভিহিত করে।  একটি মন্তব্যে শিপন বলেন, ভাইয়া তুমি আমার প্রিয় খেলোয়াড়দের একজন। তুমি কুরবানির ছবি রিমুভ দাও ভয়ে আর এখন হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাও। কি শুরু করেছ এসব?
 
IMG0
 
মোহাম্মদ আরাফাত সানি নামের এক ব্যবহারকারী তার পোস্টে লেখেন, হায়রে মুসলিম! পূজার শুভেচ্ছাও জানানো লাগে? হে আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো (আমিন)। এছাড়া সুমন নামের এক ব্যক্তি কমেন্ট করেন, মুশফিকের শুধু তার হিন্দু বন্ধুদের শুভেচ্ছা জানানো উচিৎ ছিল।