গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৩:৫৫
গাজীপুরের ভোগড়ায় ফাহিমা আক্তার নামে এক পোশাক শ্রমিক গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। তিনি ভোগড়ার ‘পশমী স্যুয়েটার কারখানার’ শ্রমিক ছিলেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে এসআই বাহারুল জানান, সকালের দিকে ফাহিমা কারখানায় যাচ্ছিলেন। পথে কলম্বিয়া স্যুয়েটার কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।