কাপাসিয়ায় কভার্ডভ্যান চাপায় নিহত ২

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৩:২৩
গাজীপুরের কাপাসিয়ায় শাহ সিমেন্টবাহী কভার্ডভ্যান চাঁপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে  তরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে দাদা নাতী। 
 
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, উপজেলার তরগাঁও এলাকার বাসিন্দা আলী আকবর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নাতী হৃদয়কে সঙ্গে নিয়ে আমরাইদ যাচ্ছিলেন। পথে কাপাসিয়া টোক আঞ্চলিক মহাসড়কের তারগাঁও হাসাপালের কাছে পৌছলে একটি কভার্ডভ্যান তাদের পেছন দিক থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। এলাকাবাসী কভার্ডভ্যান ও চালককে আটক করে পুলিশে দিয়েছে। 
এ ঘটনায় উক্ত সড়কে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরে যান চলাচল স্বাভাবিক হয়।