বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এক সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জয়পুরহাটে আসছেন। গভর্নর হিসেবে জয়পুরহাটে এটি দ্বিতীয় সফর।
জেলা প্রশাসন সূত্র জানায়, ব্যাংক গভর্নরের সফর সফল করতে ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ড. আতিউর রহমান ২৬ অক্টোবর সোমবার সকালে জয়পুরহাট সার্কিট হাউজে আয়োজিত কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধন করবেন।
কৃষিতে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে পোল্ট্রি শিল্প ও গবাদি পশু পালন বিষয়ে সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়াও কৃষি, প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, গ্রীণ ফাইন্যান্সিং খাত ও ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ করবেন।
স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ৫শ জন দুদ্ধ খামার উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করবেন গভর্নর ড. আতিউর রহমান। স্কুলের ছাত্রদের মাঝে সাইকেল বিতরণের কথা হয়েছে। ওই দিন বিকালে তিনি বগুড়ার উদ্যেশ্যে জয়পুরহাট ত্যাগ করবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এশিয়ার শেষ্ঠ গভর্নর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে তোড়ন নির্মাণ করা হয়েছে। তিন দিনের সফরে ২৪ অক্টোবর উত্তরাঞ্চলে আসবেন তিনি।
