ইসলামপুরে লাশ উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৫:০৮
জামালপুর জেলার ইসলামপুরে জাহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
থানা সূত্রে জানা গেছে, উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের কান্দারচর আনন্দ বাজারে স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
ওই দিন ঘটনাস্থল পুলিশ হেড কোয়াটারের সিনিয়র এ এস পি ইউনুছ আলী, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ দ্বীন-ই-আলম, অসি (তদন্ত) আরশেদসহ অন্যান্য কর্মকর্তা পরিদর্শন করেছেন। হত্যা মামলা প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।