২০১২ সালে লেবাননের বেনগাজিতে মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনার জন্য মার্কিন কংগ্রেস টানা ১১ ঘণ্টা জেরা করেছে সেই সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা হিলারি ক্লিনটনকে। বর্তমানে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী হিলারি ঘটনার সমস্ত দায় নিয়ে বলেছেন এরপরে বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশনগুলোর নিরাপত্তা বৃদ্ধি করতে বেশকিছু সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন।
২০১২ সালের ১১ সেপ্টেম্বর বেনগাজিতে মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনস ও অন্য তিন স্টাফ নিহত হন। সিএনএন জানিয়েছে, জেরায় সিলেক্ট কমিটি বেনগাজিতে মার্কিন দূতাবাসের নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এমন অভিযোগ হিলারির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ প্রতিষ্ঠা করতে পারেনি। সাক্ষ্য দেয়ার সময় হিলারি ক্লিনটন বলেন, আমি ঘটনার সমস্ত দায়িত্ব নিয়ে ছিলাম এবং এর অংশ হিসেবে আমি অফিস ছাড়ার পর থেকে আমাদের লোকজনকে আরো নিরাপত্তা দেয়ার জন্য সংস্কারের কথা বলছি এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে না ঘটে, সে জন্য ঝুঁকি কমাতে সহায়তা করব। হিলারি বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি সম্মান জানাতেই তাঁর এখানে উপস্থিতি। তিনি দলীয় রাজনীতির বাইরে থেকে সবার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। কমিটির জ্যেষ্ঠ সদস্য এলিজাহ কামিংস বলেন, হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা কালিমালিপ্ত করতে রিপাবলিকনরা করদাতাদের অর্থ নষ্ট করছে। বিবিসি।
