চৌদ্দগ্রামে পেট্রোল বোমাসহ দুই ধর্মীয় নেতা আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৮:৩৬
সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু সালেহ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা আাহলে হাদীসের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এএসএম ওবাইদুল্লাহকে দেশিয় তৈরি ককটেল ও পেট্রোল বোমাসহ আটক করা হয়েছে।
 
শুক্রবার দুপুরে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আটকদের চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছফুয়া আল আমীন ফিলিং স্টেশনের কাছে আটকরাসহ একদল দুর্বৃত্ত মহাসড়কে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সেখানে পৌঁছে ১০টি ককটেল ও ১০টি পেট্রোল বোমাসহ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।