আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৯:১৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৩৪ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় গাঁজা বহনকারী প্রাইভেটকারটিও আটক করা হয়েছে। আটক রুবেল (২৩) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেতামারা লামাবাড়ি গ্রামের বাসিন্দা।
 
র‌্যাব জানায়, শুক্রবার ভোরে উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকার সানমুন রাইস মিলের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব গাঁজা জব্দ করে এর চালককে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।