সাঘাটায় ট্রলির চাপায় শিশু নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৯:৩০
গাইবান্ধার সাঘাটা উপজেলায় শ্যালোইঞ্জিন চালিত বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে আবদুল্লা আল রোমান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রোমান ওই ইউনিয়নের বারকোনা ক্লাব মোড়ের আব্দুল ওয়াহাবেব ছেলে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোমান বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। এ সময় বালু বোঝাই ওই ট্রলিটি তাকে চাপা দেয়। এতে সে গুরুত্র আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
 
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রলি ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় রোমানের বাবা মামলা করেছেন।