যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত রাশেদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে এদের জেল হাজতে পাঠানো হয়।
