কক্সবাজারের টেকনাফ উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১১ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটক মো. ইসমাইল (২২) হোয়াইক্ষ্যং এলাকার খারাংখালী গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলাধীন কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেক পোস্টে কক্সবাজারগামী যাত্রীবাহী ওই বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, তাকে থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করা হবে।
