পীরগাছায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ০০:৩৮
রংপুরের পীরগাছায় গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছদরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছদরুল ইটাকুমারী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে ছদরুল ইসলাম কালিগঞ্জ বাজার থেকে  রাত ৯টার দিকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় রংপুর- পাওটানা রোড়ের বেলি ব্রিজ নামক স্থানে পৌছলে দুর্বৃত্তরা ছদরুল ইসলামের মোটর সাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা করে। দুর্বৃত্তরা ছদরুলকে কুপিয়ে হত্যা করে। হত্যা নিশ্চিত করতে দুই হাত ও পায়ের রগ কেটে দেয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পীরগাছা থানায় নিয়ে আসে।
নিহত ছদরুল একাধিক হত্যা মামলার আসামি বলে থানা সূত্রে জানা গেছে। পুলিশ এখন পর্যন্ত হত্যার ক্লু উদ্ধার করতে পারেনি।

পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যার ক্লু উদ্ধারে আমাদের লোক কাজ করছে।