কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৩:৪৭
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার সদর রসুলপুর রেলওয়ে ব্রিজের কাছ থেকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
  
কুমিল্লা রেলষ্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে- শনিবার ভোরে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।