বিসর্জন দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৪:২৯
শাহজাদপুরে প্রতিমা বিসর্জন দেখতে ছাদ থেকে পড়ে মারা গেলেন সুফিয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধা। শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুরে এ ঘটনা ঘটে। সুফিয়া খাতুন শাহজদাপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের চাঁদ আলীর স্ত্রী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের জামাই ফজলু মিয়ার বাড়িতে বেড়াতে এসে দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে তিন তলা উঠে তারাহুরা করে বেলকুনি থেকে উকি দিতে গেলে অসাবধানতায় ছাদ থেকে বিদ্যুতের তারের উপর পড়ে রাস্তায় পড়লে তিনি গুরুতর আহত হয়। এ দিন রাতেই তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।