মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৫:৪৭
মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও দুই যাত্রীসহ  নিহত হয়েছেন ৩ জন। আহত হয়েছেন আরেক যাত্রী। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহ মোস্তফা সড়কের টাউন কামিল মাদ্রসার সম্মুখে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে অটোরিকশার চালক ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশুসহ ৩ জনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৌলভীবাজার শহরের ক্লাব রোডের গৌতম রায় ও হাসপাতালে ভর্তির পর ভাগনে শিশু সৌরব রায় মারা যায়। দুর্ঘটনার পর চালক আবুল হোসেনসহ ট্রাক আটক করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যায়।