ধর্মপাশায় ১৪৪ ধারা জারি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৯:১২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির দুই গ্রুপ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় রবিবার সকাল ছয়টা থেকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ দিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
 
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. গোলাম কিবরিয়া এ তথ্য জানান।
 
উল্লেখ্য, বিএনপির দুই গ্রুপ রবিবার উপজেলার গরুর হাট এলাকায় একই সময় সমাবেশের ডাক দিয়েছে। ফোকাসবাংলা