রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় অজ্ঞাত (১৩) কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২ টার দিকে তুরাগের ধউর এলাকার উত্তোরণ প্রকল্পের খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, সুরতহাল শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
