নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে পঞ্চম শ্রেণির ছাত্র মাকিব বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। সে স্থনীয় ডাংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পশারীপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে মাকিব। শনিবার তাকে তার বাবা-মা পড়াশুনার জন্য বকা দেন। এতে সে অভিমান করে শোয়ার ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানান, লাশের ময়না তদন্ত না করে দাফনের জন্য তার পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে গেছে। নির্দেশ মতো পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
