সিরাজগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১১:৪৫
সিরাজগঞ্জের সলঙ্গায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায় নি। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সলঙ্গা থানার আলোকদিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, আজ সকালে ওই এলাকায় মহাসড়কের পাশে বস্তায় বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
 
সলঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান  জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।