বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রাম থেকে শনিবার রাতে ১০টি কাকাতুয়া উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারিনি।
বেনাপোল সীমান্তের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা জানান, ভারত থেকে বেশ কিছু পাখি পাচার হয়ে পুটখালী সীমান্ত দিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা বারোপোতা গ্রামে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা একটি খাঁচা ফেলে পালিয়ে যায়। পরে ওই খাঁচা থেকে ১০টি কাকাতুয়া পাখি উদ্ধার করা হয়।
বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, উদ্ধারকৃত পাখিগুলো বেনাপোল বণ্যপ্রাাণি সংরক্ষণ জুনিয়র কর্মকর্তা বায়েজিদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
