উল্লাপাড়ায় অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৬:২৫
উল্লাপাড়া উপজেলার আলোকদিয়ার গ্রামের কাছ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। রবিবার বগুড়া-ঢাকা মহাসড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৬-২৭ বছর হবে। তার পড়নে অফ হোয়াইট গ্যাবাডিনের ফুল প্যান্ট এবং রঙিন চেকের ফুল শার্ট রয়েছে। লাশের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা  প্রায় সাড়ে ৫ ফুট হবে। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ বস্তায় ভরে মহাসড়কের পাশে ঘাতকরা ফেলে দিয়ে গেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।