সিরাজগঞ্জের সলঙ্গা থানার হোড়গাতী এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে একটি বস্তা দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে লাশ বস্তাবন্দী করে সেখানো ফেলে রাখা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাশের শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
