ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পৃথক অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আজিজ।
নগরকান্দা বাজারের মাহাবুব ড্রাগ হাউজের মালিক মাহবুবুর রহমানকে নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে চার সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার রাতে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ৩৯ পিস যৌন উত্তেজক অনাগ্রা ও সানাগ্রা ট্যাবলেটসহ মাহবুবকে নগরকান্দা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে রবিবার বিকালে পুরাপাড়া বাজার সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে উপজেলার পাইককান্দী গ্রামের রিজাউল খান ও শাহজামালকে দুই সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
