কোহলির রেকর্ড ভাঙ্গলেন আমলা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৯:২৬


দ্রুত ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ড বইয়ে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। ১২৩তম ইনিংসে ৬'হাজার রান পূর্ণ করেন তিনি। ফলে ভেঙ্গে গেল ভারতের বিরাট কোহলির রেকর্ডটি। ১৩৬তম ইনিংসে ৬'হাজার রান পূর্ণ করেছিলেন কোহলি।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে আমলার ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান ছিলো- ১১৮ ইনিংসে ৫৯১৯ রান। সিরিজের প্রথম চার ওয়ানডেতে অংশ নিয়ে মোট ৬৬ রান করেন আমলা। তাই তার ক্যারিয়ারের রান গিয়ে দাঁড়ায় ৫৯৮৫। তবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২৩ রান করে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন আমলা। ফলে রেকর্ড বইয়ে নাম উঠে তার।

এর আগে ২ হাজার থেকে ৫ হাজার রানের মাইলফলক দ্রুত স্পর্শ করার রেকর্ডও গড়েছিলেন আমলা। ফোকাস বাংলা।