ফুলতলায় অস্ত্র-গুলি-বোমাসহ বনদস্যু আটক

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৯:৪৯
খুলনা ফুলতলা উপজেলায় অস্ত্র, গুলি ও বোমাসহ এক বনদস্যুকে আটক করা হয়েছে। আটক এমদাদদুল গাজী (৩২) কয়রা সদর উপজেলার বাসিন্দা।
 
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উপজেলার বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে এমদাদুল গাজীকে আটক করা হয়। এ সময় ওই মাঠ থেকে একটি অত্যাধুনিক শাটারগান, দুটি বন্দুকের কার্তুজ ও পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। অভিযানকালে এমদাদুলের সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে।
 
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস এম শফিউল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।