ধর্মপাশা উপজেলা বিএনপির কমিটি গঠন, পদ বঞ্চিতদের প্রত্যাখ্যান

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৯:৫৭
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিনের বাসায় ধর্মপাশা উপজেলা বিএনপির কমিঠি ঘোষণা করা হয়েছে।
 
প্রসঙ্গত, ধর্মপাশায় একই স্থানে বিএনপির দুই গ্রুপ পূর্বনির্ধারিত রবিবার একই সময়ে সম্মেলন ডাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার স্থানীয় প্রশাসন উপজেলা সদর ও আশপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ কারণে রবিবার দুপুরে পূর্বনির্ধারিত সম্মেলন করতে পারেনি কোন পক্ষই। পরে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন নেতাদের বাসায় ডেকে নিয়ে উপজেলা বিএনপির কমিঠি ঘোষণা করেন।
 
তাৎক্ষণিক পদ বঞ্চিতরা উপজেলার গলহা গ্রামে কর্মী সম্মেলন করে ঘোষিত কমিটি প্রত্যাখানের ঘোষণা দেন।