যশোরের শার্শা উপজেলায় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
রবিবার দুপুরে ভারত থেকে ফেরার সময় বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের পাশ্ববর্তী এলাকা থেকে শিশুসহ তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে দুই শিশুসহ তিন নারী ও ১৫ পুরুষ রয়েছে। তারা যশোর, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
