মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ২২:২৩
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এমাম বাড়ির মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিল্লাল হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গ্যাস সিলিন্ডারের মালিক।
 
রবিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন উপজেলার দিঘী ইউনিয়নের হাসান আলীর ছেলে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহত সিলিন্ডার মালিককে উদ্ধার করে হাসপতালে নেয়া হয়েছে।