মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভূক্ত ২৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করেন সদর থানার ওসি আহসান হাবীব, গাংনী থানার ওসি আকরাম হোসেন ও মুজিবনগর থানার ওসি আবু সালেক। পুলিশের একাধিক দল এসব অভিযানে অংশ নেন।
আটকদের মধ্যে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ১, জিআর মামলার ৬ জন, সিআর মামলার ৯ জন, কার্যবিধি ১৫১ ধারায় ৪ জন, নিয়মিত মামলায় ১ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৭ জন রয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এসব ব্যক্তির বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা রয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেন। তারা গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আদালতের নির্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে এসব আসামিদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
