মেয়ের অপেক্ষায় সাকিব-শিশির

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৫:৪৬
 
অনাগত সন্তানের জন্য অপেক্ষা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং উম্মে হাসান শিশির। সাকিব তার ফেসবুক ফ্যান পেজে জানিয়েছেন, তাদের প্রথম সন্তান হতে যাচ্ছে মেয়ে। সোমবার 'বেবি শাওয়ার' এর একটি ছবি পোস্ট করে সাকিব লিখেন, 'আমাদের রাজকন্যার জন্য ক্ষণগণনা শুরু।'
 
ছবিতে একটি কেক আর অনেক উপহার সামগ্রীর পেছনে ছিলেন সাকিব ও শিশির। এখন যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে থাকা সাকিব নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৭ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডের আগেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।