টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন প্রকৌশলী শাহজাহান মাহমুদ। গত ২১ অক্টোবর সুনীল কান্তি বোসের তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের এই সভাপতি।
এদিকে নতুন চেয়ারম্যানের যোগদান উপলক্ষে বিটিআরসিতে বেশ সাড়া পড়েছে। সংস্থার নতুন চেয়ারম্যানকে স্বাগত জানিয়েছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এর অংশ হিসেবে ভবনের বিভিন্ন স্থানে শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে সাবেক সিনিয়র সচিব মাহমুদকে এ পদে নিয়োগ দিলেও পরে তা বাতিল করে শাহজাহান মাহমুদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
