সীতাকুন্ডে প্রতিবন্ধী বৃদ্ধের উপর হামলা, থানায় আটক তার ছেলে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ২২:২৮
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পতিপক্ষের হামলায় প্রতিবন্ধী বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের আটক না করে ওই বৃদ্ধের ৭ম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে আটক করে থানায় নিয়ে গেছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার বড়দারোগার হাট বাজারের পূর্ব পাশে নিজের জমিতে কাজ করছিলেন বৃদ্ধ নুরুল আলম। এ সময় প্রতিপক্ষ লোকজন ওই জমিতে গিয়ে বৃদ্ধকে পিটিয়ে আহত করে। এ সময় তাদের হামলায় আরো চারজন আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় প্রতিবন্ধী নুরুল আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
 
আহত নুরুল আলম জানান, প্রতিপক্ষ সফিউল আলম, সোহেল ও রাসেল তাদের উপর হামলা চালিয়েছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদেরকে আটক না তার ছেলে সৌরভকে আটক করে দুইদিন ধরে থানা হাজতে আটকে রেখেছে।
 
সীতাকুন্ড থানার এএসআই মফিজ জানান, মারামারি করার কারণে সৌরভকে আটক করা হয়েছে।