চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দুটি পিস্তল, একটি ককটেল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল সন্দেহভাজন তিন অস্ত্র ব্যবসায়ীকে তাড়া করলে তারা একটি ককটেল ও এসব আগ্নেয়াস্ত্র-ম্যাগজিন-গুলি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে।
শিংনগর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহা. কবির উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
