মেহেরপুরে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এদের মধ্যে জিআর মামলায় দুইজন, সিআর মামলায় একজন, নিয়মিত মামলায় চারজন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজন ও অন্যান্য মামলায় পাঁচজন রয়েছেন।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
