বিজিবি সদস্যরা মঙ্গলবার ভোররাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গয়েসপুর থেকে প্রায় ৮ কেজি কার্বাইড পাউডার উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন খবরে গয়েসপুর ক্যাম্প কমান্ডার নায়েক সিরাজুল কবীবের নেতৃত্বাধীন একদল বিজিবি সদস্য ঘটনার সময় এলাকার সীমান্তবর্তী গয়েসপুর গ্রামের উত্তরপাড়ার মেহগিনী বাগানে যান। বিজিবি সদস্যরা বাগানের মধ্যে তল্লাশি চালিয়ে কার্বাইড পাউডার উদ্ধার করে।
জানা গেছে, উদ্ধারকৃত কার্বাইড পাওডার অবৈধ ভাবে সীমান্ত রেখা পার করে বাংলাদেশে আনা হচ্ছিল। তবে, উদ্ধারকারী বিজিবি সদস্যরা এ সংক্রান্ত কোন চোরাকারবারীকে আটক করতে পানে নি।
