দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের চোখে ঘুম হারাম করে ছুটেছেন শুভাকাঙ্খীদের কাছে। ক্লান্তিহীন দৌড় ঝাপে এগিয়ে রয়েছেন নবাগত প্রার্থীরা। কাজের পক্ষে জোরালো ভূমিকা রাখতে সবাই ব্যাপক পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন।
দীর্ঘদিনের দাবি ও বাস্তবতাকে উপলব্ধি করে সরকার যদি দলীয় পরিচয় ও প্রতীককে স্থানীয় সরকার ভূক্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচন করে তাহলে নির্বাচনী মাঠে চিত্র পাল্টে যেতে পারে। দলীয় মনোনয়ন লাভের আশায় তৃণমূল ভোটারদের সমর্থনের চেয়ে নেতাদের দৃষ্টি আকর্ষনে তাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের। সর্বত্র বইছে এখন নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার নির্বাচনের আমেজে গ্রাম-গঞ্জে ছেয়ে গেছে বিলবোর্ড, পোষ্টার শুভেচ্ছা। কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এ পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন: ডাবোর ইউনিয়ন পরিষদ- সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ চন্দ্র রায়, সত্যজিৎ চন্দ্র রায়, মো. আনোয়ারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইলিয়াছ আলী, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ও মোজাম্মেল হক।
রসুলপুর ইউনিয়ন পরিষদ : বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বাদশা, সঞ্জয় মিত্র। মুকন্দপুর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান এ.কে.এম ফারুক, মো. ঈমাম আলী সরকার, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আক্তার আলী সরকার।
তারগাঁও ইউনিয়ন পরিষদ : সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আ.স.ম. মনিরুজ্জামান, প্রভাষক আনোয়ারুল ইসলাম, আবুল কালাম, বালুরাম রায়। সুন্দরপুর ইউনিয়ন পরিষদ : সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নাসিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান শরিফউদ্দীন (মাষ্টার), আব্দুল গণি মাষ্টার, মো. মতিয়ার রহমান, মো. গোলাম রব্বানী।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ : সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মুনিরাম রায়, মো. আনারুল ইসলাম, সন্তোষ কুমার রায়।
