বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ১৮:৩১
বগুড়া সদর উপজেলার মাটিডালীতে যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৪ জন। হতাহতরা গাইবান্ধা জেলার বাসিন্দা।
 
মঙ্গলবার ভোরে সদর উপজেলাধীন বগুড়া-রংপুর মহাসড়কে এ  হতাহতের ঘটনা ঘটে। আহতদের জেলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল  ও  রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ীর টিএসআই শাহ আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসটি ভোর সাড়ে চারটার দিকে মাটিডালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে গেলে বাসের ২৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২১ জনকে শজিমেক হাসপাতাল এবং চারজনকে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল নয়টার দিকে বদিউজ্জামান শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।