বগুড়ায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ১৯:২৫
বগুড়া শহরের হাড্ডিপট্রি আন্তঃ জেলা বাসটার্মিনাল এলাকায় ২৭০ গ্রাম হেরোইন ও ৬৪০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় জেলার শীর্ষ এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার হয়েছেন।
 
জানা গেছে, মঙ্গলবার সকালে র‌্যাব হাড্ডিপট্টি এলাকার ফাইমার বাড়িতে এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন, শহরের সুলতাগঞ্জপাড়ার শাসছু ওরফে কানা শামছু (৪৬) ও হাড্ডিপট্টি এলাকার কালাম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম ওরফে ফাইমা (৪২)।
 
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের পক্ষ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, এসব ইয়াবার আনুমানিক মূল্য তিন লাখ ২০ হাজার ও হেরোইনের মূল্য ২৭ লাখ টাকা।