কক্সবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১০:৩৯
কক্সবাজারের চকরিয়ায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন। বুধবার সকালে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
 
সংঘর্ষের কারণ ও নিহতের পরিচয় এখনও জানা যায়নি।